সুনান নাসাঈ অঃ->কিব্‌লা বাব->সুতরার নিকটবর্তী হওয়ার আদেশ হাঃ-৭৪৮

সাহল ইব্‌ন আবূ হাসমা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যখন তোমাদের কেউ সুতরার দিকে মুখ করে সালাত আদায় করে, তখন সে যেন তার নিকটবর্তী হয়। তাহলে শয়তান তার সালাত ভঙ্গ করতে পারবে না।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->রুকূ থেকে ওঠার সময় কাঁধ পর্যন্ত হাত উঠানো হাঃ-১০৫৭

আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্নিতঃ

যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাত আরম্ভ করতেন তখন কাঁধ পর্যন্ত তাঁর উভয় হাত উঠাতেন। আর যখন তিনি রুকূ থেকে মাথা উঠাতেন তখনও এরূপ করতেন। যখন তিনি ‘সামিয়াল্লাহু লিমান হামিদাহ’ বলতেন, তখন ‘রাব্বানা লাকাল হামদ’ বলতেন। আর তিনি দু’সিজদার মধ্যে হাত উঠাতেন না।