সহিহ মুসলিম অঃ->সালাত বাব->তাকবীরে তাহরীমার সময়, রুকূ’তে যাওয়ার সময় এবং রুকূ’ থেকে মাথা উঠানোর সময়, কাঁধ পর্যন্ত হাত উঠানো (রফ’উল ইয়াদাইন) মুস্তাহাব, কিন্তু সাজদাহ্ থেকে ওঠার সময় এটা না করা মুস্তাহাব হাঃ-৭৫২

কাতাদাহ্‌ (রহঃ) হতে উক্ত সূত্রে থেকে বর্নিতঃ

[মালিক ইবনু হুওয়াইরিস (রাঃ) বলেন যে,] তিনি নাবী(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কানের লতি বরাবর হাত তুলতে দেখেছেন। (ই. ফা. ৭৫০, ই. সে. ৭৬৩)


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->কান পর্যন্ত উভয় হাত উঠানো হাঃ-৮৮০

মালিক ইবন হুয়ায়রিছ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি ছিলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর অন্যতম সাহাবী থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাত আদায় করতেন তখন তাঁর উভয় হাত কান পর্যন্ত তুলতেন। আর যখন তিনি রুকূ করার ইচ্ছা করতেন, আর যখন রুকূ থেকে মাথা উঠাতেন (তখনও এরূপ করতেন)।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->কান পর্যন্ত উভয় হাত উঠানো হাঃ-৮৮১

মালিক ইবন হুয়ায়রিছ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি যে, যখন তিনি সালাত আরম্ভ করতেন তখন তাঁর হাতদ্বয় উঠাতেন। আর যখন রুকূ করতেন, এবং রুকূ থেকে তাঁর মাথা তুলতেন তখন হাতদ্বয় উভয় কানের নিম্নভাগ (লতি) বরাবর হয়ে যেতো।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->রুকূর জন্য কানের লতি পর্যন্ত হাত উঠানো হাঃ-১০২৪

মালিক ইব্‌ন হুয়ায়রিছ (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি, তিনি যখন তাকবীর বলতেন, আর যখন রুকূ করতেন এবং রুকূ থেকে মাথা তুলতেন তখন স্বীয় উভয় হাত উঠাতেন যা তাঁর কানের নিম্ন ভাগ (লতি) পর্যন্ত পৌছত।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->রুকূ থেকে ওঠার সময় কানের লতি পর্যন্ত হাত উঠানো হাঃ-১০৫৬

মালিক ইবনে হুয়ারিছ (রাঃ) থেকে বর্নিতঃ

যে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে উভয় হাত উঠাতে দেখেছেন। যখন তিনি রুকূ করলেন আর রুকূ থেকে মাথা উঠালেন এসময় হাতদ্বয় কানের লতি পর্যন্ত পৌঁছত।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সিজদার জন্য হাত ওঠানো হাঃ-১০৮৬

মালিক ইব্‌ন হুয়াইরিছ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সালাতে উভয় হাত ওঠাতে দেখেছেন। তারপর তিনি পূর্ববত উল্লেখ করেন।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সিজদার জন্য হাত ওঠানো হাঃ-১০৮৭

মালিক ইব্‌ন হুয়াইরিছ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাত আরম্ভ করতেন, এরপর তিনি অনুরূপ বর্ণনা করলেন, তাতে অতিরিক্ত বাড়িয়েছেন – আর যখন তিনি রুকূ করলেন, এরূপ করলেন। আর যখন রুকূ থেকে তাঁর মাথা ওঠালেন, এরূপ করলেন, আর যখন তিনি সিজদা থেকে স্বীয় মাথা তুললেন, অনুরূপ করলেন।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->প্রথম সিজদা থেকে মাথা ওঠানোর সময় হাতদ্বয় ওঠানো হাঃ-১১৪৩

মালিক ইব্‌ন হুয়ায়রিছ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাতে প্রবেশ করতেন তখন তাঁর হাতদ্বয় ওঠাতেন। আর যখন রুকূ করতেন ঐরুপ করতেন, আর যখন রুকূ থেকে মাথা ওঠাতেন তখনও ঐরুপ করতেন। আর যখন সিজদা থেকে মাথা ওঠাতেন তখনও ঐরুপ করতেন। অর্থাৎ তাঁর হাতদ্বয় ওঠাতেন।


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->দু’ রাক’আত সলাত আদায়ের পর (তৃতীয় রাক’আতের জন্য) উঠার সময় দু’ হাত উত্তোলন হাঃ-৭৪৫

মালিক ইবনুল হুওয়াইরিস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে তাকবীরে তাহরীমা বলার সময়, রুকু’তে গমনকালে এবং রুকু’ হতে উঠার সময় দু’ হাত কানের উপরিভাগ পর্যন্ত উঠাতে দেখেছি। সহীহঃ মুসলিম।