সহিহ বুখারী অঃ->বিতর বাব->রুকু’র আগে ও পরে কুনুত পাঠ করা। হাঃ-১০০১

মুহাম্মাদ ইব্‌নু সীরীন (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আনাস ইব্‌নু মালিক (রাঃ) কে জিজ্ঞেস করা হয়েছিল যে, ফজরের সালাতে কি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুনূত পড়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তাঁকে জিজ্ঞেস করা হলো তিনি কি রুকু’র পূর্বে কুনূত পড়েছেন? তিনি বললেন, কিছু সময় রুকু’র পরে পড়েছেন।


সহিহ বুখারী অঃ->যাকাত বাব->সদকা দেয়ার জন্য উৎসাহ প্রদান ও সুপারিশ করা। হাঃ-১৪৩২

আবূ মূসা (আশ’আরী) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কেউ কিছু চাইলে বা প্রয়োজনীয় কিছু চাওয়া হলে তিনি বলতেনঃ তোমরা সুপারিশ কর সওয়াব প্রাপ্ত হবে, আল্লাহ তাঁর ইচ্ছা তাঁর নবীর মুখে চূড়ান্ত করেন।


সুনানে আবু দাউদ অঃ->বিতর সালাত বাব->অন্যান্য সলাতে কুনূত পাঠ সম্পর্কে হাঃ-১৪৪৪

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজ্‌রের সলাতে কুনূত পড়েছেন কিনা এ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হাঁ। তাঁকে জিজ্ঞেস করা হলো, রুকূ‘র পূর্বে নাকি পরে? তিনি বলেন, রুকূ‘র পরে। মুসাদ্দাদ বলেন, ছোট কুনূত পড়েছেন। সহীহ : বুখারী ও মুসলিম।