মুগীরাহ্ (রা.) থেকে বর্নিতঃ
রাবী বক্র ইবনু ‘আবদুল্লাহ বলেন, আমি মুগীরাহ্ (রাঃ)-এর পুত্র থেকে শুনেছি সে তার পিতা থেকে যে, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদা ওযূ করলেন। মাথার সম্মুখভাগ এবং পাগড়ী ও উভয় মোজার উপর মাসাহ করলেন। (ই.ফা. ৫২৭, ই.সে. ৫৪৩)
মুগীরাহ ইবনু শু‘বাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উযুর সময় তাঁর কপাল মাসাহ্ করলেন। তিনি উল্লেখ করেন, এ মাসাহ্ ছিল পাগড়ীর উপর। মুগীরাহ সূত্রে অপর বর্ণনায় রয়েছেঃ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মোজা, কপাল এবং পাগড়ীর উপর মাসাহ্ করতেন। সহীহঃ মুসলিম।