সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->পাগড়ী ও কপালে মাসাহ করা সম্পর্কে হাঃ-৫২৫

বিলাল (রা.) থেকে বর্নিতঃ

রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উভয় মোজার ও পাগড়ীর উপর মাসাহ করেছেন....। এ হাদীসটি সুওয়াইদ ইবনু সা‘ঈদ (রহঃ) .... একই সূত্রে আ‘মাশ হতে হাদীসটি বর্ণনা করেন। এ হাদীসে তিনি বলেছেন, আমি রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে (এরূপ করতে ) দেখেছি...। (ই.ফা. ৫২৮, ই.সে. ৫৪৫)


সুনানে ইবনে মাজাহ অঃ->ভূমিকা বাব->আবু বাক্‌র সিদ্দীক (রাঃ)- এর সম্মান হাঃ-১০১

আনাস (বিন মালিক) (রাঃ) থেকে বর্নিতঃ

বলা হলো, হে আল্লাহ্‌র রসূল! কোন ব্যক্তি আপনার নিকট অধিক প্রিয়? তিনি বলেন, আয়িশাহ। আবার বলা হলো, পুরুষদের মধ্যে? তিনি বলেন, তার পিতা। [৯৯]


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল জুমু’আ (জুমু’আর নামায) বাব->সূর্যগ্রহণের নামায (সালাতুল কুসূফ) হাঃ-৫৬১

আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূল্লুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুযে সূর্যগ্রহণ হল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকদের নিয়ে (জামা‘আতে) নামায আদায় করলেন। তিনি অধিক সময় ধরে কিরা‘আত পাঠ করলেন, তারপর রুকূ করলেন এবং দীর্ঘসময় রুকূতে থাকলেন, তারপর মাথা তুললেন (রুকূ’ হতে উঠলেন)। তিনি আবার দীর্ঘ কিরা‘আত পাঠ করলেন কিন্তু প্রথমবারের চেয়ে কম লম্বা করলেন, তারপর রুকূতে গেলেন এবং দীর্ঘ সময় রুকূতে থাকলেন, কিন্তু আগের চেয়ে সংক্ষেপে করলেন। তারপর তিনি রুকূ থেকে মাথা তুলে সাজদাহ্‌তে গেলেন। তিনি দ্বিতীয় রাক‘আতও উল্লেখিত পদ্ধতিতে আদায় করলেন। -সহীহ্‌। সহীহ্‌ আবূ দাঊদ- (১০৭১), বুখারী ও মুসলিম।