সহিহ বুখারী অঃ->ফাযায়িলুল কোরআন বাব->মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করা। হাঃ-৫০৪৮

আবূ মূসা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাকে লক্ষ্য করে বললেন, হে আবূ মূসা! তোমাকে দাঊদ (আঃ)- এর সুমধুর কণ্ঠ দান করা হয়েছে।[মুসলিম ৬/৩৪, হাঃ ৭৯৩, আহমাদ ২৩০৩০] (আধুনিক প্রকাশনীঃ ৪৬৭৫, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৭৯)


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সুললিত কন্ঠে কুরআন পাঠ করা হাঃ-১০২০

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবু মূসা (রাঃ)-এর কুরআন পাঠ শ্রবণ করে বললেন, তাঁকে দাঊদ (আঃ)-এর সুন্দর স্বর দান করা হয়েছে।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সুললিত কন্ঠে কুরআন পাঠ করা হাঃ-১০২১

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবু মূসা (রাঃ)-এর কুরআন পাঠ শ্রবণ করে বললেন, একে দাঊদ (আঃ)-এর সুন্দর স্বর দান করা হয়েছে।