সহিহ মুসলিম অঃ->সালাত বাব->‘ইশার সলাতের কিরাআত হাঃ-৯২৫

বারা ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে ‘ইশার সলাত আদায় করলাম। তিনি তাতে সূরাহ্‌ আত্‌ তীন পাঠ করলেন। (ই.ফা. ৯২০, ই.সে. ৯৩২)


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->ইশার প্রথম রাক’আতে সূরা ‘তীন’ পাঠ করা হাঃ-১০০১

বারা ইব্‌ন আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক সফরে ছিলেন। তিনি ইশার প্রথম রাক’আতে ওয়াত্তীনি ওয়ায্‌ যায়তুন পড়লেন।