সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->সাজদাহর অঙ্গসমূহ হাঃ-৮৯১

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি আদিষ্ট হয়েছি, অন্য বর্ণনায় রয়েছেঃ তোমাদের নাবীকে সাতটি অঙ্গ দ্বারা সাজদাহ্ করতে নির্দেশ দেয়া হয়েছে। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->সিজদা করা। হাঃ-৮৮৫

আব্বাস বিন আবদুল মুত্তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেনঃ বান্দা যখন সিজদা করে তখন তার সাথে তার সাতটি অঙ্গ সিজদা করে- তার মুখমণ্ডল, তার দু’ হাতের তালু, তার দু’ হাঁটু ও তার দু’ পা। [৮৮৩]


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->সাত অঙ্গের সমন্বয়ে সাজদাহ্ করা হাঃ-২৭২

‘আব্বাস ইবনু ‘আবদুল মুত্তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেনঃ বান্দা যখন সাজদাহ্ করে তখন তার সাথে তার (শরীরের) সাতটি অঙ্গ-প্রত্যঙ্গও সাজদাহ্ করে অর্থাৎ মুখমন্ডল, উভয় হাতরে তালু, দুই হাঁটু ও দুই পা। সহীহ্। ইবনু মাজাহ-(৮৮৫), মুসলিম।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->কত অঙ্গের উপর সিজদা ? হাঃ-১০৯৪

আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

যে, তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, যখন কোন বান্দা সিজদা করে তখন তার সপ্ত অঙ্গ সিজদা করে। তার মুখমণ্ডল, উভয় হাতের তালু, উভয় হাঁটু এবং উভয় পা।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->পদদ্বয়ের উপর সিজদা করা হাঃ-১০৯৯

আব্বাস ইব্‌ন আবদুল মুত্তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, যখন কোন বান্দা সিজদা করে তখন তার সাথে সাত অঙ্গ সিজদা করেঃ তার চেহারা, তার দু’হাতের তালু, দু’হাঁটু এবং দু’পা।