সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সিজদায় কাপড় একত্র করার নিষেধাজ্ঞা হাঃ-১১১৫

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আদিষ্ট হয়েছেন সাত অঙ্গের উপর সিজদা করতে। আর তাঁকে নিষেধ করা হয়েছে চুল ও কাপড় একত্র করে রাখতে।