সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->বান্দা যে অবস্থায় আল্লাহর অধিক নিকটবর্তী হয় হাঃ-১১৩৭

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বান্দা আল্লাহ তা‘আলার অধিক নিকটবতী হয়, যে অবস্থায় সে সিজদারত থাকে। অতএব, তখন তোমরা অধিক দোয়া করতে থাক।


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->রুকু’ ও সাজদাহয় যা পাঠ করবে হাঃ-৮৭৫

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বান্দা সাজদাহর সময়ে মহান আল্লাহর সর্বাধিক নৈকট্য লাভ করে। কাজেই এ সময় তোমরা অধিক পরিমাণে দু‘আ পাঠ করবে।