সহিহ মুসলিম অঃ->ঈমান বাব->মিথ্যা কসমের মাধ্যমে কোন মুসলিমের হাক তসরুফকারীর প্রতি জাহান্নামের হুমকী হাঃ-২৫১

আবূ উমামাহ আল হারিসী (রাঃ) থেকে বর্নিতঃ

অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ২৫৩; ই.সে. ২৬২)


সহিহ মুসলিম অঃ->সালাত বাব->রুকু‘ ও সাজদায় কুরআনের আয়াত পাঠ করা নিষেধ হাঃ-৯৬৩

’আলি ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে রুকু’ অথবা সাজদায় কুরআন পাঠ করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৯৫৮, ই.সে. ৯৬৯)


সহিহ মুসলিম অঃ->সালাত বাব->রুকু‘ ও সাজদায় কুরআনের আয়াত পাঠ করা নিষেধ হাঃ-৯৬৫

‘আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে রুকু’-সাজদায় কুরআন পাঠ করতে নিষেধ করেছেন। আমি বলছি না “তিনি তোমাদের নিষেধ করেছেন” (ই.ফা. ৯৬০, ই.সে. ৯৭১)