সুনান নাসাঈ অঃ→পবিত্রতা বাব→পানির পরিমাণ নির্ধারণ না করা হাঃ-৫৪

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ এক বেদুঈন ব্যক্তি মসজিদে পেশাব করে দেয়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক বালতি পানি আনতে আদেশ করেন। তারপর ঐস্থানে পানি ঢেলে দেয়া হয়।


সুনান নাসাঈ অঃ→ইমামত বাব→ইমাম কর্তৃক সালাত সহজ করা হাঃ-৮২৪

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পূর্ণ আহকাম-আরকানসহ জামা’আতের সালাত সকলের চেয়ে সহজে আদায় করতেন।


জামে' আত-তিরমিজি অঃ→সালাত (নামায) বাব→ইমাম নামায সংক্ষিপ্ত করবে হাঃ-২৩৭

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সব লোকের চেয়ে অধিক সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ নামায আদায়কারী ছিলেন। আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ। সহীহ্। বুখারী ও মুসলিম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...