বারাআ ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ইশার নামাযে ‘ওয়াত-তীনি ওয়ায-যাইতূন’ সূরা পাঠ করেছেন। সহীহ্। ইবনু মাজাহ-(৮৩৪), বুখারী ও মুসলিম।
বারা ইব্ন আযিব (রাঃ) থেকে বর্নিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে ইশার সালাত আদায় করেছি। তিনি তাতে ওয়াত্তীনি ওয়ায্ যায়তুন পড়েছেন।
বারা ইব্ন আযিব (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক সফরে ছিলেন। তিনি ইশার প্রথম রাক’আতে ওয়াত্তীনি ওয়ায্ যায়তুন পড়লেন।