সহিহ বুখারী অঃ→আযান বাব→‘ইশার সালাতে সশব্দে কিরাআত । হাঃ-৭৬৭

‘আদী (ইব্‌ন সাবিত) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বারা‘আ (রাঃ) হতে শুনেছি যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক সফরে ‘ইশা সালাতের প্রথম দু‘ রাক‘আতের এক রাক‘আতে সূরা 'وَالتّيِنِ وَالزَّيتوُنِ' পাঠ করেন।


সহিহ বুখারী অঃ→তাফসীর বাব→পরিচ্ছেদ নাই। হাঃ-৪৯৫২

বারাআ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সফরে থাকাকালীন ‘ইশার সলাতের দুই রাকআতের কোন এক রাকআতে ‘সূরাহ তীন’ পাঠ করেছেন। [৭৬৭] (আ.প্র. ৪৫৮৪, ই.ফা. ৪৫৮৯)


সুনান নাসাঈ অঃ→সালাত আরম্ভ করা বাব→ইশার প্রথম রাক’আতে সূরা ‘তীন’ পাঠ করা হাঃ-১০০১

বারা ইব্‌ন আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক সফরে ছিলেন। তিনি ইশার প্রথম রাক’আতে ওয়াত্তীনি ওয়ায্‌ যায়তুন পড়লেন।


সুনানে আবু দাউদ অঃ→সফরকালীন সালাত বাব→সফরকালে সলাতের ক্বিরাআত সংক্ষেপ করা হাঃ-১২২১

আল-বারাআ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে সফরে বের হলাম। তিনি আমাদেরকে নিয়ে শেষ ‘ইশার সলাতটি আদায় করলেন এবং দু’রাক’আতের এক রাক’আতে সূরাহ ‘ওয়াত্তীন ওয়ায্‌যায়তুন’ পাঠ করলেন। সহীহঃ বুখারী ও মুসলিম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...