সহিহ বুখারী অঃ→আযান বাব→মাগরিবের সালাতে উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ । হাঃ-৭৬৫

জুবায়র ইব্‌নু মুত’ইম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মাগরিবের সালাতে সূরা আত-তূর পড়তে শুনেছি।


সহিহ মুসলিম অঃ→হজ্জ বাব→‘আরাফাহ্ থেকে মুযদালিফায় প্রত্যাবর্তন এবং মুযদালিফায় এ রাতের মাগরিব ও ‘ইশার সালাত একত্রে আদায় করা মুস্তাহাব হাঃ-৩০০১

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুযদালিফায় মাগরিব ও ‘ইশার সলাত একত্রে আদায় করেন। (ই.ফা. ২৯৭৬, ই.সে. ২৯৭৩)


সুনান নাসাঈ অঃ→সালাত আরম্ভ করা বাব→মাগরিবে সূরা তূর পাঠ করা হাঃ-৯৮৭

জুবায়র ইব্‌ন মুতয়িম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মাগরিবের সালাতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সূরা তূর পড়তে শুনেছি।


সুনানে আবু দাউদ অঃ→সালাত (নামায) বাব→মাগরিব সলাতে ক্বিরাআতের পরিমাণ হাঃ-৮১১

জুবাইর ইবনু মুত্ব‘ইম হতে তাঁর পিতার থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে মাগরিবের সলাতে সূরাহ তূর পাঠ করতে শুনেছি। সহীহঃ বুখারী ও মুসলিম।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...