সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->সালাম ফিরানো হাঃ-৯৯৯

মিস’আর (রহঃ) থেকে বর্নিতঃ

একই সানাদে অনুরূপ অর্থবোধক হাদীস মিস’আর (রহঃ) হতেও বর্ণিত হয়েছে। নবী বললেনঃ তোমাদের কারো জন্য কি যথেষ্ট নয় অথবা তাঁদের কারো জন্য কি যথেষ্ট নয় যে, সে উরুর উপর হাত রেখে তার ডান ও বাম দিকের ভাইদের সালাম করবে? সহীহঃ মুসলিম।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালাতের শেষে হাত উত্তোলন করে সালাম ফিরানো। হাঃ-১১৮৫

জাবির ইবন সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর পেছনে সালাত আদায় করছিলাম। তারপর আমরা (সালাত শেষে) হস্ত দ্বারা (ইশারা করে) সালাম ফেরাচ্ছিলাম। তখন তিনি বললেন, এদের কি হল যে, এরা স্বীয় হস্ত দ্বারা সালাম ফিরাচ্ছে? যেন সালাত অবাধ্য অস্থির ঘোড়ার লেজ। এদের প্রত্যেকের জন্য কি এটাই যথেষ্ট নয় যে, সে উরুর উপর হাত রেখে বলে, ‘আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম’।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালামের সময় হস্তদ্বয় রাখার স্থান হাঃ-১৩১৮

জাবির ইব্‌ন সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা যখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর পেছনে সালাত আদায় করতাম তখন বলতাম ‘আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম’ হাদীসের অন্যতম রাবী মিসআর (রাঃ) তাঁর হাত দ্বারা ডান দিকে এবং বাম দিকে ইশারা করছিলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন তাঁদের কি হল? তাঁরা এমনভাবে হাত দ্বারা ইশারা করে যেন তা অস্থির ঘোড়ার লেজ। তোমাদের প্রত্যেকের জন্য এটা কি যথেষ্ট নয় যে, সে উরুর উপর হাত রাখবে এবং ডানে এবং বামে আপন ভাই-এর প্রতি সালাম করবে।