সহিহ মুসলিম অঃ->সালাত বাব->সলাতের মধ্যে ঝুঁকে পড়ার সময় এবং সোজা হয়ে উঠার সময় ‘আল্ল-হু আকবার’ বলতে হবে, কিন্তু রুকূ’ থেকে উঠার সময় “সামি’আল্ল-হু লিমান হামিদাহ” বলতে হবে হাঃ-৭৫৮

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি প্রতিবার উঠা-বসায় তাকবীর বলতেন। তিনি বলতেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমনই করতেন। (ই. ফা. ৭৫৬, ই. সে. ৭৬৯)


সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->মুলামাসাহ্‌ [৭] ও মুনাবাযাহ্‌ [৮] শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল হাঃ-৩৬৯৬

আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্নিতঃ

আবূ হুরায়রা্ (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। (ই.ফা. ৩৬৬২, ই.সে. ৩৬৬২)


সহিহ মুসলিম অঃ->ক্রয়-বিক্রয় বাব->জমি বর্গা [১৪] দেয়া হাঃ-৩৮২৫

আবূ হুরাইরাহ্‌ (রা.) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাকালাহ্‌ [১৫] ও মুযাবানাহ[১৬] থেকে নিষেধ করেছেন। (ই.ফা. ৩৭৮৯, ই.সে. ৩৭৮৯)


সহিহ মুসলিম অঃ->পানীয় বস্তু বাব->ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় হাঃ-৫২৭৩

আবূ হুরাইরাহ্ (রাঃ)-এর সনদ থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে তাঁদের সবার হাদীসের হুবহু বর্ণিত হয়েছে। (ই.ফা. ৫২০৫, ই.সে. ৫২১৭)


সহিহ মুসলিম অঃ->ফিতনাসমুহ ও কিয়ামতের নিদর্শনাবলী বাব->দু’জন মুসলিম যখন তরবারিসহ পরস্পর মুখোমুখি হয় হাঃ-৭১৪৯

আবূ হুরাইরাহ্ (রাযিঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কিয়ামাত ততক্ষণ পর্যন্ত কায়িম হবে না, যতক্ষণ পর্যন্ত না ‘হার্জ’ বেড়ে যায়। সহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! ‘হার্জ’ কি? উত্তরে তিনি বললেন, হত্যা, হত্যা। (ই.ফা. ৬৯৯৩, ই.সে. ৭০৫০)