সুনানে আবু দাউদ অঃ->জ্ঞান বাব->দ্রুত কথা বলা ঠিক নয় হাঃ-৩৬৫৪

‘উরওয়াহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আবূ হুরায়রা (রাঃ) ‘আয়িশাহ (রাঃ)-এর ঘরের পাশে এসে বসলেন। তিনি তখন সলাত আদায় করছিলেন। আবূ হুরায়রা (রাঃ) দু’বার বললেন, হে ঘরেরবাসিনী! শুনুন। ‘আয়িশাহ (রাঃ) সলাত শেষ করে ‘উরওয়াহ্‌কে বললেন, তুমি কি এ ব্যক্তি ও তার কথায় অবাক হচ্ছো না? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন কথা বললে এতো স্পষ্ট ও ধীরস্থিরভাবে বলতেন যে, কোন গণনাকারী তা গণনা করতে চাইলে অনায়াসেই তা গণনা করতে পারতো।