সুনানে আবু দাউদ অঃ->সুন্নাহ বাব->পুনরুত্থান ও শিঙ্গায় ফুৎকারের বর্ণনা হাঃ-৪৭৪৩

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ প্রতিটি আদম সন্তানকে মাটি খেয়ে ফেলবে, শুধু মেরুদণ্ডের নীচের হাঁড়টুকু বাকী থাকবে। এ হতেই তাকে সৃষ্টি করা হয়েছে এবং এ হতেই তাকে পুনর্গঠন করা হবে।


সুনান নাসাঈ অঃ->সাওম (রোযা) বাব->এ বিষয়ে আতা (রহঃ) বর্ণিত রেওয়ায়তে বর্ণনার ইখতিলাফ হাঃ-২৩৭৭

আব্দুল্লাহ ইব্‌ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সারা জীবন সাওম (রোযা) পালন করে তার সাওম (রোযা) ও ইফতার গ্রহণযোগ্য হবে না।