সহিহ মুসলিম অঃ→ত্বলাক্ব বাব→বায়িন ত্বলাক্বপ্রাপ্ত[৬১] স্ত্রীর জন্য খোরপোষ নেই হাঃ-৩৫৯৯

শা’বী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স-এর কাছে গেলাম। তখন তিনি আমাদেররকে ইবনু ত্বাব নামক টাটকা খেজুর দ্বারা আপ্যায়িত করলেন এবং গম ও মূলত ছাতুর শরবত পান করালেন। এরপর আমি তাকে তিন ত্বালাক্বপ্রাপ্তা মহিলা সর্ম্পকে জিজ্ঞেস করলাম যে, সে ‘ইদ্দাত পালন করবে কোথায়? তিনি বলেন, আমার স্বামী আমাকে তিন ত্বলাক্ব দিয়েছিলেন। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে আমার আত্মীয়-স্বজনের সঙ্গে ‘ইদ্দাত পালনের অনুমতি দিলেন। (ই.ফা. ৩৫৬৯, ই.সে. ৩৫৬৯)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...