সহিহ মুসলিম অঃ->জিহাদ ও এর নীতিমালা বাব->রাতের আকস্মিক হামলায় অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই হাঃ-৪৪৪৩

সা’ব ইবনু জাসসামাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে জিজ্ঞেস করা হলো, যদি অশ্বারোহীগণ রাতের অন্ধকারে হামলা চালায় এবং তাতে মুশরিকদের শিশু সন্তান নিহত হয়, (তবে এর হুকুম কী)? তিনি বললেনঃতারাও তাদের পিতা ও দাদার মধ্যে গণ্য। (ই.ফা. ৪৪০১, ই.সে. ৪৪০১)


জামে' আত-তিরমিজি অঃ->যুদ্ধাভিযান বাব->নারী ও শিশুদের মেরে ফেলা নিষেধ হাঃ-১৫৭০

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

সা’ব ইবনু জাসসামা (রাঃ) আমাকে জানিয়েছেন। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! মুশ্‌রিকদের নারী ও শিশুদেরকে আমাদের অশ্বারোহী বাহিনী পদদলিত করেছে। তিনি বললেনঃ তারা তাদের বাপ-দাদার সাথেই সম্পৃক্ত। হাসান, ইবনু মা-জাহ (২৮৩৯), নাসা-ঈ