সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->‘আসরের সলাত ছুটে যাওয়া সম্পর্কে হাঃ-১৩০৬

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তির আসরের সলাত ক্বাযা হলো তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল। (ই.ফা.১২৯৩, ই.সে.১৩০৫)


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত (নামায) বাব->আসরের সলাতের হেফাজত করা। হাঃ-৬৮৫

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যার আসরের সালাত ছুটে গেল তার পরিবার-পরিজন ও ধন সম্পদ যেন ধ্বংস হয়ে গেল। [৬৮৩]