সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->যে ব্যক্তি অপবিত্র অবস্থায় আল্লাহর যিকির করে হাঃ-১৮

আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসুলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বাবস্থায় আল্লাহর যিকর করতেন। সহীহঃ মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->পায়খানায় অবস্থানকালে মহান আল্লাহ্‌র যিক্‌র করা এবং আংটি খোলা হাঃ-৩০২

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সর্বাবস্থায় আল্লাহ্‌র যিক্‌র করতেন। [৩০০]


জামে' আত-তিরমিজি অঃ->দু’আ সমূহ বাব->মুসলিম লোকের দু‘আ ক্ববূল হয় হাঃ-৩৩৮৪

আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর প্রতিটি সময়েই আল্লাহ তা‘আলার যিক্‌র করতেন। সহীহ : ইবনু মাজাহ (হাঃ ৩০২), মুসলিম।