সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->জুনুব ব্যক্তিকে স্পর্শ করা ও তার সাথে বসা হাঃ-২৬৮

হুযায়ফা (রাঃ) থেকে বর্নিতঃ

তাঁর জানাবাত অবস্থায় তাঁর সঙ্গে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দেখা হলো। (হুযায়ফা বলেন) রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার দিকে আসছেন দেখে আমি বললাম, আমি জানাবাত অবস্থায় আছি। তিনি বললেনঃ মুসলমান নাপাক হয় না।


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->জানাবাতের অবস্থায় মুসাফাহ করা হাঃ-২৩০

হুযাইফাহ (রাঃ) থেকে বর্নিতঃ

একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে তার সাক্ষাত ঘটলে তিনি হুযাইফাহর দিকে (মুসাফাহ করতে) এগিয়ে আসলেন। তখন হুযাইফাহ (রাঃ) বললেন, আমি তো অপবিত্র অবস্থায় আছি। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ মুসলমান (কখনো) অপবিত্র হয় না বা অপবিত্র নয়। সহীহ : মুসলিম।