সুনানে আবু দাউদ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->মৃত প্রাণীর চামড়া সম্পর্কে হাঃ-৪১২৩

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ চামড়া দাবাগাত করা হলে পবিত্র হয়।


সুনানে ইবনে মাজাহ অঃ->পোশাক-পরিচ্ছেদ বাব->যে ব্যক্তি মৃত জীবের চামড়া প্রক্রিয়াজাত করার পর পরিধান করে হাঃ-৩৬০৯

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ যে কোন চামড়া প্রক্রিয়াজাত করা হলেই তা পাক হয়ে যায়। তাহকীক আলবানীঃ সহিহ।


সুনান নাসাঈ অঃ->ফারা‘ এবং ‘আতীরা বাব->মৃত জন্তুর চামড়া হাঃ-৪২৪১

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন চামড়া দাবাগত করা হলে, তা পাক হয়ে যায়।