আবূ ইদরিস আল-খাওলানী (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, ‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) যখন ‘উমাইর ইবনু সা’দ (রাঃ)-কে পদচ্যুত করে সে পদে মু’আবিয়াহ্ (রাঃ)-কে হিমসের গভর্নর নিযুক্ত করলেন তখন লোকেরা বলল, তিনি ‘উমাইরকে পদচ্যুত করে সে পদে ম’আবিয়াহ্কে শাসক নিযুক্ত করেছেন। ‘উমাইর (রাঃ) বলেন, তোমরা মু’আবিয়াহ্কে ভালভাবে স্মরণ কর। কেননা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি বলতে শুনেছিঃ “হে আল্লাহ্! তুমি তার মাধ্যমে (লোকদের) পথ দেখাও। পূর্বের হাদীসের সহায়তায় সহীহ।