মাসরুক্ব (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, ‘আয়িশাহ (রাঃ) এ আয়াতে তিলাওয়াত করলেন (অনুবাদ) : “যে দিন পৃথিবী পরিবর্তিত হয়ে্ অন্য পৃথিবী হবে—’’ - (সূরা ইবরাহীম ৪৮)। ‘আয়িশাহ (রাঃ) বলেন, হে আল্লাহর রাসুল! সে সময় মানুষ কোথায় থাকবে? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ পুলসিরাতের উপর। সহীহ : ইবনু মা-জাহ (৪২৭৯) , মুসলিম।