সহিহ বুখারী অঃ->ওজু বাব->নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্দেহের কারণে উযূ করতে হয় না। হাঃ-১৩৭

‘আব্বাদ ইব্‌নু তামীম (রহঃ)-এর চাচা থেকে বর্নিতঃ

একদা আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হল যে, তার মনে হয়েছিল যেন সালাতের মধ্যে কিছু হয়ে গিয়েছিল। তিনি বললেনঃ সে যেন ফিরে না যায়, যতক্ষণ না শব্দ শোনে বা দুর্গন্ধ পায়। (১৭৭, ২০৫৬; মুসলিম ৩/২৬, হাঃ ৩৬১) (আধুনিক প্রকাশনীঃ ১৩৪, ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৯)


সহিহ বুখারী অঃ->ওজু বাব->সামনের এবং পেছনের রাস্তা দিয়ে কিছু নির্গত হওয়া ব্যতীত অন্য কারণে যিনি উযূর প্রয়োজন মনে করেন না। হাঃ-১৭৭

‘আব্বাস ইব্‌নু তামীম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি তাঁর চাচার সূত্রে বর্ণনা করেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ (কোন মুসল্লী) সালাত থেকে সরে থাকবে না যতক্ষণ না সে শব্দ শুনতে পায় কিংবা গন্ধ পায়। (১৩৭) (আধুনিক প্রকাশনীঃ ১৭২, ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৭)


সহিহ বুখারী অঃ->ক্রয়-বিক্রয় বাব->যারা ওয়াসওয়াসা সৃষ্টিকারী ও তদনুরূপ বিষয়কে সন্দেহজনক মনে করেন না। হাঃ-২০৫৬

আব্বাদ ইবনু তামীমের চাচা (‘আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু আসিম) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হল যে, সালাত আদায়কালে তার অযু ভঙ্গের কিছু হয়েছে বলে মনে হয়, এতে কি সে সালাত ছেড়ে দেবে? তিনি বলেন, না, যতক্ষণ না সে আওয়াজ শোনে বা দুর্গন্ধ টের পায় অর্থাৎ নিশ্চিত না হয়। ইবনু আবূ হাফসা (রহঃ) যুহরী (রহঃ) হতে বর্ণনা করেন, তুমি গন্ধ না পেলে অথবা আওয়াজ না শুনলে অযু করবে না।


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->উযু নষ্টের সন্দেহ হলে হাঃ-১৭৬

‘আব্বাদ ইবনু তামীম হতে তাঁর চাচার সূত্রে থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে অভিযোগ করল যে, কখনো সলাতের মধ্যে কিছু একটা সন্দেহ হয় যে, তার উযু হয়ত নষ্ট হয়ে গেছে। তিনি বললেন, (বায়ু নির্গত হওয়ার) শব্দ না শুনা কিংবা গন্ধ না পাওয়া পর্যন্ত সালাত ছাড়বে না। সহিহঃ বুখারি ও মুসলিম


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->উযু ভঙ্গ হলেই কেবল উযু করা জরুরি হাঃ-৫১৩

আবদুল্লাহ্ বিন যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে অভিযোগ করা হলো যে, কোনো ব্যক্তি তার সলাতের মধ্যে কিছু পাওয়ার (বায়ু নির্গত হওয়ার) আশংকা করছে। তিনি বলেন, (উযু ভঙ্গ হয়না) যতক্ষণ না সে বায়ু নির্গত হওয়ার গন্ধ পায় অথবা শব্দ শোনে। [৫১১]


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->উযু ভঙ্গ হলেই কেবল উযু করা জরুরি হাঃ-৫১৪

আবূ সাঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে সলাতের মধ্যে (বায়ু নির্গত হওয়ার) সন্দেহ হওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, সে শব্দ না শোনা অথবা দুর্গন্ধ না পাওয়া পর্যন্ত সলাত ত্যাগ করবেনা। [৫১২]


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->বাতাস নির্গমনে উযূ হাঃ-১৬০

আব্দুল্লাহ ইব্‌ন যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট অভিযোগ করল, সে সালাতে কিছু অনুভব করে। [১] তিনি বললেনঃ সে সালাত পরিত্যাগ করবে না যতক্ষন না গন্ধ বা শব্দ শুনতে পায়। [২]