জামে' আত-তিরমিজি অঃ->দু’আ সমূহ বাব->আল্লাহ তা’আলা একশত রাহমাত সৃষ্টি করেছেন হাঃ-৩৫৪১

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আল্লাহ তা’আলা একশত রহমাত সৃষ্টি করেছেন, তা হতে কেবল একটি রহমাত তাঁর সৃষ্টিকুলের মাঝে রেখেছেন, তার মধ্যমে তারা একে অপরের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শন করে। আর বাকি নিরানব্বইটি রহমাত আল্লাহ তা’আলার নিকট রয়েছে। হাদীসটি সহীহ ইবনু মাজাহ (হা.৪২৯৩, ৪২৯৪), মুসলিম।