সহিহ মুসলিম অঃ->যিক্‌র, দু’আ, তওবা ও ইস্‌তিগফার বাব->মুসলিমদের অনুপস্থিতিতে তাদের জন্য দু‘আর ফাযীলাত হাঃ-৬৮২১

উম্মু দারদা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার নেতা (স্বামী) আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, তিনি বলেছেন, যে লোক তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু‘আ করে, তার জন্য একজন নিয়োজিত ফেরেশ্‌তা ‘আমীন’ বলতে থাকে আর বলে, তোমার জন্যও অনুরূপ। (ই.ফা. ৬৬৭৯, ই.সে. ৬৭৩৩)