সুনানে আবু দাউদ অঃ->আংটি বাব->লোহার আংটি সম্পর্কে হাঃ-৪২২৫

আবূ বুরদাহ (রহঃ) হতে ‘আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বলেছেন দু’আ করার সময় তুমি বলবে (অর্থ) “হে আল্লাহ্‌! আমাকে হিদায়াত দিন এবং এ পথে দৃঢ় রাখুন, আর হিদায়াতের মাধ্যমে আমাকে স্মরণে রাখুন, সোজা পথে পরিচালিত করুন, তীরের মত সোজা পথে চালিয়ে স্মরণে রাখুন।” তিনি (‘আলী) বলেন, তিনি আমাকে এই আঙ্গুলে বা এই আঙ্গুলে অর্থাৎ শাহাদাত ও মধ্যমা আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেন এবং কাস্‌সী ও মীসারা (দু’ প্রকার রেশমী বস্ত্র) পরিধান করতে নিষেধ করেন। আবূ বুরদাহ (রহঃ) বলেন, আমরা ‘আলী (রাঃ)-কে বললাম, কাস্‌সী কি? তিনি বলেন, সিরিয়া অথবা মিসর হতে আমাদের এখানে আমদানীকৃত কাপড়, যাতে কমলা লেবুর মত ডোরাকাটা থাকতো। আর মীসারা হলো স্ত্রীদের দ্বারা তাদের স্বামীদের জন্য উৎপাদিত জিনিস।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->তর্জনী আঙ্গুলে আংটি পরা নিষেধ হাঃ-৫২১২

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বলেছেন: বল, হে আল্লাহ্‌! আমাকে হিদায়ত দান কর এবং আমাকে সঠিকভাবে কার্য নির্বাহের তওফিক দাও। আর তিনি আমাকে এই-এই আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন। তিনি ইঙ্গিত করলেন, তর্জনী ও মধ্যমা আঙ্গুলের প্রতি।