সহিহ মুসলিম অঃ->যিক্‌র, দু’আ, তওবা ও ইস্‌তিগফার বাব->কৃত ‘আমাল ও না করা ‘আমালের খারাবী থেকে আশ্রয় প্রার্থনা করা হাঃ-৬৭৮৮

ফারওয়াহ্ ইবনু নাওফাল আল আশজা‘ঈ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর নিকট কি কি দু‘আ করতেন? তিনি ‘আয়িশা (রাঃ) জবাব দিলেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেন, “আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন্ শার্রি মা- ‘আমিল্তু ওয়া মিন শার্রি মা- লাম আ‘মাল” অর্থাৎ- “হেআল্লাহ! আপনার নিকট সেসব কর্মের খারাবী থেকে আশ্রয় চাই যা আমি করেছি এবং তাত্থেকেও যা আমি করিনি।” (ই.ফা. ৬৬৪৭, ই.সে. ৬৭০০)


সহিহ মুসলিম অঃ->যিক্‌র, দু’আ, তওবা ও ইস্‌তিগফার বাব->কৃত ‘আমাল ও না করা ‘আমালের খারাবী থেকে আশ্রয় প্রার্থনা করা হাঃ-৬৭৮৯

ফারওয়াহ্ ইবনু নাওফাল (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আয়িশা (রাঃ)-কে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দু‘আ সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি [‘আয়িশা (রাঃ)] বললেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ “আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন্ শার্রি মা- ‘আমিলতু ওয়া মিন্ শার্রি মা- লাম আ‘মাল” অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট সেসব ‘আমালের খারাবী হতে আশ্রয় চাই যা আমি করেছি এবং যা আমি করিনি।” (ই.ফা. ৬৬৪৮, ই.সে. ৬৭০১)


সুনানে আবু দাউদ অঃ->বিতর সালাত বাব->(আল্লাহর কাছে) আশ্রয় প্রার্থণা করা হাঃ-১৫৫০

ফারওয়াহ ইবনু নাওফাল আল-আশজাঈ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি উম্মুল মু’মিনীন (রাঃ) কে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি দু’আ পড়তেন তা জিজ্ঞেস করলে তিনি বলেন, তিনি বলতেনঃ “হে আল্লাহ! আমি আমার কর্মের অনিষ্টতা হতে আশ্রয় চাই, যা আমি করেছি এবং যা আমি এখনও করি নাই। ” সহীহঃ মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->দুআ বাব->যা থেকে আশ্রয় চেয়েছেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাঃ-৩৮৩৯

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

(ফারওয়াহ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যেসব বাক্যে দুআ’ করতেন, আমি আয়িশাহ (রাঃ) এর নিকট সেই দুআ’ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, তিনি বলতেন : “হে আল্লাহ্‌! আমি আপনার নিকট আশ্রয় চাই আমার কৃতকর্মের ক্ষতি থেকে এবং যে কাজ আমি (এখনো) করিনি তার অনিষ্ট থেকে”। [৩১৭১]


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালাতে তা'আউউয পড়া (বিতাড়িত শয়তান থেকে পানাহ চাওয়া) হাঃ-১৩০৭

ফরওয়াহ ইবন নওফল (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে বললাম, আমাকে এমন কিছু বলুন যদ্বারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সালাতের দোয়া করতেন। তিনি বললেন, হ্যাঁ, (বলব) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (তাঁর সালাতে) বলতেন (----আরবি)।


সুনান নাসাঈ অঃ->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা বাব->আমলের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করা হাঃ-৫৫২৩

আবদা ইব্‌ন আবূ লুবাবা (রাঃ) থেকে বর্নিতঃ

ইব্‌ন ইয়াসাফ তাঁর নিকট বর্ণনা করেছেন যে, একদা তিনি উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ) -কে জিজ্ঞাসা করেছিলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইন্তিকালের পূর্বে কোন দু’আ বেশী পড়তেন? তিনি বললেনঃ তিনি প্রায়ই এঈ দু’আ পড়তেনঃ হে আল্লাহ! আমি আমার আমলের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যা আমি করেছি এবং যা এখনও করিনি।


সুনান নাসাঈ অঃ->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা বাব->আমলের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করা হাঃ-৫৫২৫

ফারওয়া ইব্‌ন নওফাল (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ) -কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন দু’আ করতেন? তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি যা করেছি তার অনিষ্ট হতে এবং যা করিনি তার অনিষ্ট হতে।


সুনান নাসাঈ অঃ->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা বাব->আমলের অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করা হাঃ-৫৫২৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলতেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আমি যা করেছি তার অনিষ্ট এবং যা করিনি তার অনিষ্ট হতে।


সুনান নাসাঈ অঃ->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা বাব->যা করা হয়নি তার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করা হাঃ-৫৫২৭

ফারওয়া ইব্‌ন নওফাল (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) -কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যা দ্বারা দু’আ করতেন, তা আমার নিকট বর্ণনা করুন। তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি যা করেছি তার অপকারিতা এবং যা করিনি তার অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।


সুনান নাসাঈ অঃ->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা বাব->যা করা হয়নি তার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করা হাঃ-৫৫২৮

ফারওয়া ইব্‌ন নওফাল (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা আমি আয়েশা (রাঃ) -কে জিজ্ঞাসা করলামঃ আমাকে ঐ দু’আ সম্বন্ধে অবহিত করুন, যা দ্বারা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দু’আ করতেন? তিনি বললেন, তিনি বলতেনঃ হে আল্লাহ! আমি যা করেছি, তার অনিষ্ট হতে এবং আমি যা করিনি, তার অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।