সুনানে ইবনে মাজাহ অঃ->চিকিৎসা বাব->ভীতিকর পরিস্থিতি ও নিদ্রাহীনতা এবং তা থেকে মুক্ত হওয়ার দুআ’ হাঃ-৩৫৪৭

খাওলাহ বিনতু হাকিম (রাঃ), থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের কেউ কোন গন্তব্যে পৌঁছে যদি এই দুআ’ পড়েঃ “আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক” (আমি আল্লাহ পাকের কল্যাণকর বাক্যাবলীর ওয়াসীলায় তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি), তাহলে সে স্থান থেকে বিদায় হওয়ার পূর্ব পর্যন্ত কোন কিছু তার ক্ষতি করতে পারবে না। তাহকীক আলবানীঃ সহীহ।


জামে' আত-তিরমিজি অঃ->দু’আ সমূহ বাব->কোন জায়গায় যাত্রাবিরতি করলে যে দু’আ পাঠ করবে হাঃ-৩৪৩৭

খাওলা বিনতুল হাকীম আস-সুলামিয়াহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ কোন লোক যদি কোন জায়গায় অবতরন করে বলে, “ আমি আল্লাহ তা’আলার সম্পূর্ণ বাক্যর দ্বারা আশ্রয় প্রার্থনা করি তাঁর সকল সৃষ্টির ক্ষতি হতে” , সে উক্ত জায়গা ত্যাগ করা পর্যন্ত কোন কিছুই তার অনিষ্ট করতে পারবে না। সহীহঃ ইবনু মাজাহ (হাঃ ৩৫৪৭), মুসলিম।