সহিহ বুখারী অঃ->দু’আ বাব->মৃত্যু আর জীবনের জন্য দু'আ করা। হাঃ-৬৩৪৯

কায়স (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি খাব্বাব (রাঃ) -এর নিকট আসলাম। তিনি লোহা গরম করে শরীরে সাতবার দাগ দিয়েছিলেন। তিনি বললেনঃ যদি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে মৃত্যুর জন্য দু'আ করতে নিষেধ না করতেন, তাহলে আমি এজন্য দু'আ করতাম।[৫৬৭২; মুসলিম ৪৮/৪, হাঃ ২৬৮১, আহমাদ ৮১৯৬] আধুনিক প্রকাশনী- ৫৯০৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৯৬)


সহিহ বুখারী অঃ->আকাঙ্ক্ষা বাব->যা কামনা করা নিষিদ্ধ। হাঃ-৭২৩৪

কায়স (রহঃ) থেকে বর্নিতঃ

করেন। তিনি বলেন, আমরা খাব্বাব ইব্‌নু আরাত্‌ (রাঃ) এর সেবা শুশ্রুষা করার জন্য এলাম। তিনি সাতটি দাগ লাগিয়েছিলেন। তিনি বললেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যদি আমাদের মৃত্যুর জন্য দু’আ করতে নিষেধ না করতেন, তাহলে আমি অবশ্যই এজন্য দু’আ করতাম।(আধুনিক প্রকাশনী- ৬৭২৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৪০)


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->মৃত্যুর দোয়া হাঃ-১৮২৩

কায়স (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি খাব্বাব (রাঃ) এর কাছে উপস্থিত হলাম, তখন তাঁর পেটের সাত জায়গায় ক্ষত ছিল। তিনি বলেন, যদি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের মৃত্যুর দোয়া করতে বারণ না করতেন, তাহলে আমি মৃত্যুর দোয়া করতাম।