সহিহ মুসলিম অঃ->সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার বাব->চতুষ্পদ প্রাণী ইত্যাদিকে অভিশাপ করা থেকে বিরত থাকা হাঃ-৬৫০৪

যায়দ ইবনু আসলাম (রহঃ) থেকে বর্নিতঃ

আবদুল মালিক ইবনু মারওয়ান উম্মু দারদাহ্ (রাঃ)-এর নিকট তার নিজের পক্ষ থেকে সৌন্দর্য বর্ধক কিছু গৃহ সামগ্রী পাঠালেন। এক রাতে ‘আবদুল মালিক নিদ্রা থেকে জেগে তার খাদিমকে ডাকলেন। সে তার নিকট আসতে দেরি করলে তিনি তাকে অভিসম্পাত করলেন। রাত্রি শেষে উম্মু দারদাহ্ (রাঃ) তাঁকে বললেন, আমি শুনলাম যখন আপনি রাতে আপনার খাদিমকে ডেকেছিলেন তখন তাকে লা’নাত করেছেন। অতঃপর তিনি বললেন, আমি আবূ দারদাহ্ (রাঃ)-কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অভিসম্পাতকারীরা কিয়ামাত দিবসে সুপারিশকারী কিংবা সাক্ষ্যদাতা হতে পারবে না। (ই.ফা. ৬৩৭৩, ই.সে. ৬৪২৪)


সুনানে আবু দাউদ অঃ->শিষ্টাচার বাব->অভিশাপ দেয়া সম্পর্কে হাঃ-৪৯০৭

আবু দারদা (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ অভিশম্পাতকারীরা (কিয়ামতে) সুপারিশকারী হতে পারবে না এবং সাক্ষীদাতাও হতে পারবে না।