সহিহ মুসলিম অঃ->সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার বাব->চতুষ্পদ প্রাণী ইত্যাদিকে অভিশাপ করা থেকে বিরত থাকা হাঃ-৬৫০৬

আবূ দারদাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, অভিসম্পাতকারীরা কিয়ামাত দিবসে সাক্ষী ও সুপারিশকারী হতে পারবে না। (ই.ফা. ৬৩৭৫, ই.সে. ৬৪২৬)


সুনানে আবু দাউদ অঃ->শিষ্টাচার বাব->অভিশাপ দেয়া সম্পর্কে হাঃ-৪৯০৭

আবু দারদা (রাঃ) থেকে বর্নিতঃ

আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ অভিশম্পাতকারীরা (কিয়ামতে) সুপারিশকারী হতে পারবে না এবং সাক্ষীদাতাও হতে পারবে না।