সহিহ মুসলিম অঃ->সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার বাব->চতুষ্পদ প্রাণী ইত্যাদিকে অভিশাপ করা থেকে বিরত থাকা হাঃ-৬৪৯৯

ইসমা’ঈলের সানাদে আইয়ূব থেকে বর্নিতঃ

ইসমা’ঈলের সানাদে আইয়ূব থেকে তাঁর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে হাম্মাদ কর্তৃক বর্ণিত হাদীসে ইমরান বলেছেন- (আরবি) (আমি যেন সে মেটো রং-এর উষ্ট্রীটি এখনো দেখতে পাচ্ছি); আর সাকাফী (রহঃ) বর্ণিত হাদীসে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, (আরবি) ‘এর উপর যা কিছু আছে তা নামিয়ে ফেলো এবং তাকে মুক্ত করে দাও। কেননা সে তো অভিশপ্ত’। (ই.ফা. ৬৩৬৯, ই.সে. ৬৪১৯)