সহিহ বুখারী অঃ->মর্যাদা ও বৈশিষ্ট্য বাব->আল্লাহ্ তা‘আলা বলেনঃ হাঃ-৩৪৯৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, খিলাফত ও নেতৃত্বের ব্যাপারে সকলেই কুরাইশদের অনুগত থাকবে। মুসলিমগণ তাদের মুসলিমদের এবং কাফিররা তাদের কাফিরদের অনুগত।


সহিহ বুখারী অঃ->মর্যাদা ও বৈশিষ্ট্য বাব->আল্লাহ্ তা‘আলা বলেনঃ হাঃ-৩৪৯৬

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

আর মানব সমাজ খণির মত। জাহিলী যুগের উত্তম ব্যক্তি ইসলাম গ্রহণের পরও উত্তম যদি তারা দ্বীনী ইল্ম অর্জন করে। তোমরা নেতৃত্ব ও শাসনের ব্যাপারে ঐ লোককেই সবচেয়ে উত্তম পাবে যে এর প্রতি অনাসক্ত, যে পর্যন্ত না সে তা গ্রহণ করে।