আবূ হুরাইরাহ (রা)-এর সানাদ থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেছেন: আসলাম, গিফার, মুযাইনাহ এবং যারা জুহাইনাহ গোত্রের অন্তর্ভূক্ত অথবা জুহাইনাহ গোত্র বাণূ তামীম, বানু আমির এবং তাদের দু’মিত্র আসাদ ও গাতফানের তুলনায় উত্তম। (ই.ফা. ৬২১২, ই.সে. ৬২৫৯)