সহিহ বুখারী অঃ->দু’আ বাব->আল্লাহ তা'আলার বাণীঃ তুমি দু'আ করবে...... (সূরা আত্‌ তাওবাহ ৯/১০৩) আর যিনি নিজেকে বাদ দিয়ে কেবল নিজের ভাই-এর জন্য দু'আ করেন হাঃ-৬৩৩৪

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদিন উম্মু সুলায়ম (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) -কে বললেনঃ আনাস তো আপনারই খাদিম। তখন তিনি বললেনঃ হে আল্লাহ! আপনি তার সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা কিছু দান করেছেন, তাতে বারাকাত দিন।(আধুনিক প্রকাশনী- ৫৮৮৯, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৮২)

সহিহ বুখারী অঃ->দু’আ বাব->বারাকাতসহ মালের প্রবৃদ্ধির জন্য দু‘আ প্রার্থনা। হাঃ-৬৩৭৮

উম্মু সুলায়ম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বললেনঃ হে আল্লাহ্‌র রসূল! আনাস আপনার খাদিম, আপনি আল্লাহ্‌র নিকট তার জন্য দু‘আ করুন। তিনি দু‘আ করলেনঃ হে আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বৃদ্ধি করে দিন, আর আপনি তাকে যা কিছু দিয়েছেন তাতে বারাকাত দান করুন। হিশাম ইবনু যায়দ (রহঃ) বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ) -কে এ রকমই বর্ণনা করতে শুনেছি।[১৯৮২; মুসলিম ৪৪/৩১, হাঃ ২৪৮০, ২৪৮১, আহমাদ ২৭৪৯৬] আধুনিক প্রকাশনী- ৫৯৩২,ইসলামিক ফাউন্ডেশন- ৫৮২৫)

সহিহ বুখারী অঃ->দু’আ বাব->বারাকাতসহ মালের প্রবৃদ্ধির জন্য দু‘আ প্রার্থনা। হাঃ-৬৩৭৯

উম্মু সুলায়ম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বললেনঃ হে আল্লাহ্‌র রসূল! আনাস আপনার খাদিম, আপনি আল্লাহ্‌র নিকট তার জন্য দু‘আ করুন। তিনি দু‘আ করলেনঃ হে আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বৃদ্ধি করে দিন, আর আপনি তাকে যা কিছু দিয়েছেন তাতে বারাকাত দান করুন। হিশাম ইবনু যায়দ (রহঃ) বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ) -কে এ রকমই বর্ণনা করতে শুনেছি।[১৯৮২; মুসলিম ৪৪/৩১, হাঃ ২৪৮০, ২৪৮১, আহমাদ ২৭৪৯৬] আধুনিক প্রকাশনী- ৫৯৩২,ইসলামিক ফাউন্ডেশন- ৫৮২৫)

সহিহ বুখারী অঃ->দু’আ বাব->বারাকাতপূর্ণ অধিক সন্তান পাওয়ার জন্য প্রার্থনা। হাঃ-৬৩৮০

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উম্মু সুলায়ম বলেনঃ হে আল্লাহ্‌র রসূল! আনাস আপনার খাদিম। তখন তিনি দু‘আ করলেনঃ হে আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বৃদ্ধি করে দিন এবং আপনি তাকে যা দিয়েছেন তাতে বারাকাত দান করুন।(আধুনিক প্রকাশনী- ৫৯৩৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮২৬)

সহিহ বুখারী অঃ->দু’আ বাব->বারাকাতপূর্ণ অধিক সন্তান পাওয়ার জন্য প্রার্থনা। হাঃ-৬৩৮১

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উম্মু সুলায়ম বলেনঃ হে আল্লাহ্‌র রসূল! আনাস আপনার খাদিম। তখন তিনি দু‘আ করলেনঃ হে আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বৃদ্ধি করে দিন এবং আপনি তাকে যা দিয়েছেন তাতে বারাকাত দান করুন।(আধুনিক প্রকাশনী- ৫৯৩৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮২৬)

সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->আবূ বক্‌র সিদ্দীক (রাঃ)-এর ফযিলত) হাঃ-৬০৭০

আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জেনে রাখো! কারো সাথে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব নেই, যদি কাউকে বন্ধু বানাতাম তবে আবূ বাকরকেই বানাতাম। তোমাদের সঙ্গী আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। (ই.ফা.৫৯৬০, ই,সে ৫৯৯৯)

সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->আনাস ইবনু মালিক (রাঃ)-এর ফযিলত হাঃ-৬২৬৬

উম্মু সুলায়ম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ইয়া রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আপনার খাদিম আনাসের জন্য আল্লাহর কাছে দু‘আ করুন। তখন তিনি দু‘আ করলেন, ……… “হে আল্লাহ! তাকে ধন-সম্পদ এবং সন্তান-সন্ততিতে বারাকাত দিন এবং আপনি তাঁকে যা দান করেছেন তাতেও বারাকাত দিন।” (ই. ফা. ৬১৪৮, ই. সে. ৬১৯১)

জামে' আত-তিরমিজি অঃ->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণের মর্যাদা বাব->আনাস ইবনু মালিক (রাঃ)-এর মর্যাদা হাঃ-৩৮২৯

উম্মু সুলাইম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আনাস ইবনু মালিক আপনার সেবক, আল্লাহ তা’আলার নিকট তাঁর জন্য দু’আ করুন। তিনি বললেনঃ হে আল্লাহ! আনাসের ধন-মাল ও সন্তানাদি বাড়িয়ে দাও এবং তুমি তাকে যা কিছু দিয়েছ তাতে বারাকাত দান কর। সহিহঃ সহীহাহ্‌ (২২৪৬), তাখরীজ মুশকিলাতুল ফাক্‌র (১২), বুখারী ও মুসলিম।