সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->যে ব্যক্তি অশ্বোপরি দৃঢ় হয়ে থাকতে পারে না। হাঃ-৩০৩৫

জারীর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করেছি তখন থেকে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তাঁর নিকট প্রবেশ করতে বাধা দেননি এবং যখনই তিনি আমার চেহারার দিকে তাকাতেন তখন তিনি মুচকি হাসতেন।


সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->যে ব্যক্তি অশ্বোপরি দৃঢ় হয়ে থাকতে পারে না। হাঃ-৩০৩৬

জারীর (রাঃ) থেকে বর্নিতঃ

আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আমার অসুবিধার কথা জানালাম যে, আমি অশ্ব পৃষ্ঠে স্থির থাকতে পারি না। তখন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার বক্ষে হাত দিয়ে আঘাত করলেন এবং এ দু‘আ করলেন, ‘হে আল্লাহ্‌! তাকে স্থির রাখুন এবং তাকে হিদায়াতকারী ও হিদায়াতপ্রাপ্ত করুন।


সহিহ বুখারী অঃ->আচার-ব্যবহার বাব->মুচ্‌কি হাসি ও হাসি প্রসঙ্গে হাঃ-৬০৮৯

জারীর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি ইসলাম গ্রহণ করার পর থেকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তাঁর কাছে যেকে বাধা দেননি। তিনি আমাকে দেখলেই আমার সামনে মুচকি হাসতেন।


সহিহ বুখারী অঃ->আচার-ব্যবহার বাব->মুচ্‌কি হাসি ও হাসি প্রসঙ্গে হাঃ-৬০৯০

জারীর (রাঃ) থেকে বর্নিতঃ

একদিন আমি অভিযোগ করে বললামঃ আমি ঘোড়ার পিঠে চেপে বসে আঁকড়ে ধরে থাকতে পারি না। তখন তিনি আমার বুকে হাত রেখে দু’আ করলেন। হে আল্লাহ! তাকে দৃঢ়চিত্ত করুন এবং তাকে সঠিক পথের সন্ধানদাতা ও সৎপথপ্রাপ্ত বানিয়ে দিন।(আধুনিক প্রকাশনী- ৫৬৫১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৪৭)