সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->সা‘দ ইবনু মু‘আয (রাঃ)-এর ফযিলত হাঃ-৬২৪১

কাতাদাহ্ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, আনাস ইবনু মালিক (রাঃ) আমাদের কাছে বর্ণনা করেছেন, সা‘দ বিন মু‘আযের জানাযাহ্ যখন রাখা হয়েছিল, তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃতাঁর জন্য পরম করুণাময় আল্লাহর ‘আর্শ কেঁপে উঠেছে। (ই. ফা. ৬১২৩, ই. সে. ৬১৬৬)


জামে' আত-তিরমিজি অঃ->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণের মর্যাদা বাব->সা’দ ইবনু মু’আয (রাঃ)-এর মর্যাদা। হাঃ-৩৮৪৮

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি সা’দ ইবনু মু’আযের লাশ সম্মুখে রেখে বলতে শুনেছিঃ দয়াময় আল্লাহ্‌র আরশ তার জন্য নড়ে উঠেছে। সহীহঃ ইবনু মাজাহ (১৫৮) বুখারী ও মুসলিম।