সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->উযূর জন্য একজন পুরুষের জন্য কি পরিমাণ পানি যথেষ্ট হাঃ-৭৩

আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক মাক্কুক [৩] পরিমাণ পানি দ্বারা উযূ করতেন এবং পাঁচ মাক্কুক পরিমাণ পানি দ্বারা গোসল করতেন।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->পুরুষের গোসলের জন্য পানির পরিমাণ হাঃ-২২৯

আবদুল্লাহ ইব্‌ন জাবর (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আনাস ইব্‌ন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক মাক্‌কুক [২] দ্বারা উযূ করতেন এবং গোসল করতেন পাঁচ মাক্‌কুক দ্বারা। [৩]


সুনান নাসাঈ অঃ->পানির বর্ণনা বাব->একজন লোকের উযূ এবং গোসলের জন্য কতটুকু পানি যথেষ্ট হাঃ-৩৪৫

আবদুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন জাব্‌র (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আনাস ইব্‌ন মালিক (রাঃ) -কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক মাক্‌কূক পানি দ্বারা উযূ করতেন এবং পাঁচ মাক্‌কূক পানি দ্বারা গোসল করতেন।