মায়মূনাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি ও রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্রের পানি দিয়ে গোসল করতাম। [৩৭৫]
ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমাকে আমার খালা (উম্মুল মু’মিনীন) মায়মূনা (রাঃ) সংবাদ দিয়েছেন, তিনি এবং রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একই পাত্র থেকে গোসল করতেন।