সহিহ বুখারী অঃ->হিবা ও তার ফযীলত এবং এর প্রতি উৎসাহ প্রদান বাব->হাদিয়া গ্রহণ করা হাঃ-২৫৭৪

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

লোকেরা তাদের হাদিয়া পাঠাবার ব্যাপারে ‘আয়িশা (রাঃ)-এর জন্য নির্ধারিত দিনের অপেক্ষা করত। এতে তারা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত।


সুনান নাসাঈ অঃ->স্ত্রীর সাথে ব্যবহার বাব->এক স্ত্রী অপেক্ষা অপর স্ত্রীকে বেশী ভালবাসা হাঃ-৩৯৫১

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে লোকেরা হাদিয়া পেশ করার জন্যে হযরত আয়েশা (রাঃ) –এর পালার দিনটি খুঁজতেন।