সহিহ বুখারী অঃ->জিহাদ বাব->মুজাহিদদেরকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করা। হাঃ-৩০৮২

ইব্‌নু আবূ মুলাইকা (রহঃ) থেকে বর্নিতঃ

ইব্‌নু যুবাইর (রাঃ), ইব্‌নু জা‘ফর (রাঃ) কে বললেন, তোমার কি মনে আছে, যখন আমি ও তুমি এবং ইব্‌নু ‘আব্বাস (রাঃ) আল্লাহ্‌র রসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে মিলিত হয়েছিলাম? ইবনু জা‘ফর বললেন, হ্যাঁ, স্মরণ আছে। রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে বাহনে তুলে নিলেন আর তোমাকে ছেড়ে আসলেন।