সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->পুরুষের গোসলের জন্য পানির পরিমাণ হাঃ-২২৭

আবু বকর ইব্‌ন হাফ্‌স (রহঃ) থেকে বর্নিতঃ

আমি আবূ সালামাকে বলতে শুনেছি, আমি এবং আয়েশা (রাঃ)–এর দুধভাই তাঁর নিকট গেলাম। তাঁর ভাই রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর গোসল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তখন তিনি এমন একটি পাত্র আনলেন যাতে এক সা’ পরিমাণ পানি ছিল। তারপর তিনি যথাযথ পর্দা করে গোসল করলেন এবং তাঁর মাথায় তিনবার পানি ঢাললেন।