সহিহ মুসলিম অঃ->সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা) বাব->তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত হাঃ-৬১৪৩

হিশাম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘আয়িশা (রাঃ) আমাকে বললেন, আল্লাহর কসম! তোমার পিতা-মাতা ঐ সকল ব্যক্তির অন্তর্ভুক্ত ছিলেন যাঁদের কথা এ আয়াতে বর্ণিত রয়েছে- ‘আঘাতপ্রাপ্ত হওয়ার পর যারা আল্লাহ ও রসূলের আহ্বানে সাড়া দিয়েছেন’- (সূরা আ-লি ‘ইমরান ৩:১৭২)। (ই.ফা. ৬০৩১, ই.সে. ৬০৬৯)


সুনানে ইবনে মাজাহ অঃ->ভূমিকা বাব->যুবায়র (রাঃ)-এর সম্মান হাঃ-১২৪

হিসাম বিন উরওয়াহ, তার পিতা (উরওয়াহ ইবনুয-যুবায়র) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আয়িশাহ (রাঃ), আমাকে বললেন, হে উরওয়াহ! তোমরা দু’জন পিতৃপুরুষ সেই লোকদের অন্তর্ভুক্ত ছিলেন, যাদের সম্পর্কে এ আয়াত নাযিল হয়েছে (অনুবাদ): “যারা ক্ষত-বিক্ষত হওয়ার পরও আল্লাহ ও তার রসূলের ডাকে সাড়া দিয়েছে” (সূরাহ আল ইমরানঃ ১৭২)। আবূ বাকর ও যুবায়র (রাঃ)। [১২২]