উরওয়াহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, ‘আয়িশা (রাঃ) আমাকে বলেছেন, ‘আল্লাহ ও রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর আহ্বানে যারা সাড়া দিয়েছেন আঘাতপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তোমরা দুই পূর্ব পুরুষ তাঁদেরই অন্তর্ভুক্ত। (ই.ফা. ৬০৩৩, ই.সে. ৬০৭০)
হিসাম বিন উরওয়াহ, তার পিতা (উরওয়াহ ইবনুয-যুবায়র) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আয়িশাহ (রাঃ), আমাকে বললেন, হে উরওয়াহ! তোমরা দু’জন পিতৃপুরুষ সেই লোকদের অন্তর্ভুক্ত ছিলেন, যাদের সম্পর্কে এ আয়াত নাযিল হয়েছে (অনুবাদ): “যারা ক্ষত-বিক্ষত হওয়ার পরও আল্লাহ ও তার রসূলের ডাকে সাড়া দিয়েছে” (সূরাহ আল ইমরানঃ ১৭২)। আবূ বাকর ও যুবায়র (রাঃ)। [১২২]