সহিহ মুসলিম অঃ->ফযীলত বাব->মাক্কায় ও মাদীনায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর অবস্থানকাল কত ছিল হাঃ-৫৯৮৮

আম্‌র (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘উরওয়াহ্‌কে প্রশ্ন করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাক্কায় কতদিন ছিলেন? তিনি বললেন, দশ বছর। বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইবনু ‘আব্বাস (রাঃ) তো বলেন, তেরো বছর। (ই.ফা. ৫৮৮৪, ই.সে. ৫৯২০)